রিয়াল-বার্সা ছাড়তে হবে ৩০ ফুটবলারকে!



পিএসজি এমবাপ্পে, ডর্টমুন্ডের হ্যালন্ড কিংবা ম্যানইউ থেকে পগবা এবং রেঁনসে থেকে কামাভিঙ্গাকে দলে আনতে চায় রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা আবার পিএসজির নেইমার, ইন্টার মিলানের লউতারো মার্টিনেজ কিংবা জুভেন্টাসের পিয়ানিককে দলে ভেড়াতে আগ্রহী।

তবে দলে ভেড়ানোর চেয়ে অনেক বেশি ফুটবলারকে ছাড়তে হবে ইউরোপের শীর্ষ এই দুই ক্লাব। সংবাদ মাধ্যম মার্কার মতে, ধারের ফুটবলার মিলিয়ে সংখ্যাটা ৩০ এর কাছাকাছি। খবর: মার্কা

লা লিগার চলতি মৌসুম কবে শুরু হবে এখনও নিশ্চিত নয়। লিগ শেষে দলবদলের বাজার বসলে রিয়াল মাদ্রিদ ছাড়তে হতে পারে গ্রারেথ বেল, লুকাস ভাসকেস, জেমস রদ্রিগেসদের। ওদিকে ব্রাজিলের তরুণ রেইনিয়ের জেসুসকে ধারে অন্য ক্লাবে যেতে হতে পারে। সার্জিও রেগিলন, তাকোফুসো কুবোদের ধার থেকে রিয়ালে আগামী মৌসুমের শুরুতে ফেরার সম্ভাবনা কম।

বার্সেলোনা তেমনি কুতিনহো, আর্থার মেলো, আরতুরো ভিদাল,উমতিতিদের ছেড়ে দেওয়ার উপায় খুঁজছে। মুসা আগুই, তদিবো, রাফিনহাদের ধার থেকে ফিরিয়ে আনার নেই তেমন সম্ভাবনা।

মৌসুম শেষে ধারে রিয়াল ছাড়তে হতে পারে: রেইনিয়ের জেসুস, দানি কাবালোস, সার্গিও রেগিয়িলন, জেসুস ভ্যারেজো, তাকোফুসো কুবো, বোর্জা মায়োরাল, আলভারো অদ্রিওজলা।

রিয়াল বিক্রি করে দিতে পারে যাদের: মার্সেলো, লুকাস ভাসকেস, গ্যারেথ বেল, ব্রাহিম দিয়াজ, মারিয়ানো দিয়াজ।

ধার শেষে রিয়ালে ফিরতে পারেন যারা: জাভি সানচেস, আলবার্তো সরো, জর্গে ডি ফ্রুটোস, আশরাফ হাকিমি, অস্কার রদ্রিগেজ।

বার্সা ধারে রাখতে পারে ও বিক্রি করে দিতে পারে যাদের: কুতিনহো, আর্থার মেলো, আরতুরো ভিদাল, রাফিনহা, সার্জিও রর্বাতো, উমতিতি, উসমান ডেম্বেলে, জুনিয়র ফিরপো, ইভান রাকিটিচ, নেলসন সেমেদো, নেতো, মার্টিন ব্রাথওয়েট, মুসা ওগুই, জেন টডিবো, ওরিয়ল বুসকেটস, কার্লেস অ্যালেনা।

ধার শেষে ফিরতে পারেন: প্রেদি, ফ্রান্সিকো তিরিনকাও, ইমারসন, ম্যাথিউস ফার্নান্দেস।
Jhon Due

Hi, I'm Mohammad Roman , as the designer of this blog and I really like to make web design, art and vectors

Post a Comment (0)
Previous Post Next Post

All Settings (Pengaturan)