অদিতিকে সম্মান করি এবং আজীবন করবো: অপূর্ব



বিচ্ছেদ হয়েছে নাটরেক জনপ্রিয় মুখ অপূর্বের। তবে গণমাধ্যমে তাদের বিচ্ছেদের খবর জানান তার সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতি। বিচ্ছেদের খবর প্রকাশ হওয়ার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে অদিতি সম্পর্কে নিজের মন্তব্য জানান অপূর্ব।


তবে তাদের বিচ্ছেদ নিয়ে রটে নানা গুজব। সেসব গুজব নিয়েই মুখ খোলেন অপূর্ব। তিনি বলেন, ‘ব্যাক্তিগত জীবন নিয়ে গসিপ করা এবং তীর্যক, মিথ্যা বানোয়াট মন্তব্য করে তাদের কষ্ট বাড়িয়ে দেওয়ার মতো খারাপ কাজগুলো থেকে সবাই বিরত থাকবেন এবং এর মধ্যে রসালো কোন গল্প তৈরি করে সংবাদ করার চেষ্টা করবেন না, প্লিজ।'


অপূর্ব বলেন, 'অত্যন্ত সম্মানের সাথে জানাচ্ছি আমি এবং আমার স্ত্রী অদিতি অত্যন্ত শান্তিপূর্ণ সমাধানের মধ্যদিয়ে আমাদের সম্পর্কের আইনগতভাবে ইতি টেনেছি। কোন সংবাদ মাধ্যম এই ব্যাপারটাতে তৃতীয় কাউকে জড়িয়ে কোন ধরনের ভুল সংবাদ প্রকাশ করলে আমি তাদের বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে আইনগত ব্যবস্থা নিব। অলরেডি প্রকাশিত কিছু সংবাদের লিংক আমি সংগ্রহ করেছি। এখানে আরো উল্লেখ্য, আমি অদিতিকে সম্মান করি এবং আজীবন করবো। সুতরাং কোনভাবেই অদিতিকে অসম্মান করে তার পাশে অন্য কারো নাম আমি সহ্য করবো না। ভুলে যাবেন না, অদিতি এখনো আইনগতভাবে আমার স্ত্রী না থাকলেও সে আমার সন্তানের মা।'


উল্লেখ্য, রোববার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংসার ভাঙার খবর নিশ্চিত করেন নাজিয়া হাসান অদিতি। বনিবনা না হওয়ায় তাদের ৯ বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটে। ৯ বছরের সংসারে আয়াশ নামে তাদের এক ছেলে রয়েছে।
Jhon Due

Hi, I'm Mohammad Roman , as the designer of this blog and I really like to make web design, art and vectors

Post a Comment (0)
Previous Post Next Post

All Settings (Pengaturan)