লক্ষ্মীপুরে জ্বর- কাশি নিয়ে ২ কিশোরের মৃত্যু



লক্ষ্মীপুরে হাঁচি,কাশি ও জ্বর নিয়ে গত ২৪ ঘন্টায় ২ কিশোরের মৃত্যু হয়েছে । এছাড়া জেলায় নতুন আক্রান্ত হয়েছেন ১১ জন। মৃত দুইজন হলো সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের ইসমাইল (১৮) এবং যাদৈয়া গ্রামের জাহেদ (১৬)। এ ঘটনায় মৃতদের ও নতুন আক্রান্তদের বাড়িসহ ৩৭টি পরিবারের ২৬৫ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা.আব্দুল গফফার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,দ্বিতীয়বারের মতো জেলায় লকডাউন চলছে। এর মধ্যেই রায়পুর উপজেলার হায়দরগঞ্জে একজন মেডিকেল সহকারীসহ আরও ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে লক্ষ্মীপুর সদরে ৭ জন, রামগতিতে ২ ও রায়পুরে ২ জন রয়েছেন। তিনি বলেন, এ নিয়ে লক্ষ্মীপুরে করোনায় আক্রান্ত হয়েছে ১১০ জন।
Jhon Due

Hi, I'm Mohammad Roman , as the designer of this blog and I really like to make web design, art and vectors

Post a Comment (0)
Previous Post Next Post

All Settings (Pengaturan)